সেনাসদস্য পরিচয়ে ডাকাতি, আহত ৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুরে সেনাসদস্য পরিচয়ে ডাকাতি হয়েছে। ডাকাতেরা একই পরিবারের কয়েকজনকে পিটিয়ে লক্ষাধিক টাকা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ মালামাল লুটে নিয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
ডাকাতদের পিটুনিতে সাতজন আহত হয়েছে। তারা হলো উপজেলার গোড়াইল গ্রামের খালেক সিদ্দিকী, তাঁর ছেলে রেজাউল করিম সিদ্দিকী, মেয়ে খালেদা সিদ্দিকী, জামাতা আনোয়ার হোসেন, নাতি সজল, দুই নাতনি স্বর্ণা আক্তার ও ইরিন রেজা।
মির্জাপুর থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।