সেনাসদস্যের খোঁজ নেই ১০ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল হক
ওবায়দুল হক

কর্মস্থল থেকে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ২ অক্টোবর নিখোঁজ হন ঝিনাইদহের মহেশপুর উপজেলার সাবাসপুর গ্রামের বাসিন্দা সেনাসদস্য ওবায়দুল হক (৩৪)। ১০ দিনেও তাঁকে উদ্ধার করতে পারেনি পুলিশ। তিিন বগুড়া সেনানিবাসে কর্মরত ছিলেন।
নিখোঁজ ওবায়দুল হকের ছোট ভাই মফিজুল হক জানান, তাঁর ভাই ২০০১ সালে সেনাবাহিনীতে যোগদান করেন। বর্তমান কর্মস্থল বগুড়ার মাঝিড়া সেনানিবাস। তাঁর (ওবায়দুল) স্ত্রী ও চার বছরের একটি ছেলে আছে। ঈদ করতে এবার তাঁর ছুটি নিয়ে বাড়িতে আসার কথা ছিল। ২ অক্টোবর তিনি সেনানিবাস থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার মুঠোফোন থেকে কল করে বাড়িতে জানান, তিনি নাটোর পর্যন্ত এসেছেন। এরপর তিনি পাবনার দাশুড়িয়ার মোড় থেকে কুষ্টিয়ার বাস ধরবেন বলে জানান। সন্ধ্যা সাতটার পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
মফিজুল হক আরও জানান, এ ঘটনা সেনা কর্তৃপক্ষকে জানালে ৪ অক্টোবর সন্ধ্যায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার আসগার আলী বগুড়ার শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েির করেন।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, বিষয়টি তিনি জানেন। ইতিমধ্যে বিভিন্ন থানায় জানানো হয়েছে।