সেনাসদস্যের লাশ উদ্ধারের ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার নাঙ্গলকোটে ঢাকা-চট্টগ্রাম রেললাইন থেকে সেনাবাহিনীর সদস্য আবদুর রহমানের (৩০) লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে। তাঁর বাবা গতকাল লাকসাম রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেন।
আবদুর রহমান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাঁও গ্রামের মফিজুর রহমানের ছেলে। তিনি বগুড়া সেনানিবাসের ওয়ান সিগন্যাল ব্যাটালিয়ন সদস্য ছিলেন।
লাকসাম রেলওয়ে থানার ওসি স্বপন কান্তি বড়ুয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।