সেপটিক ট্যাংক থেকে কিশোরের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সেপটিক ট্যাংক থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আবদুল মজিদ নামের একজনকে আটক করা হয়েছে। ওই কিশোরের নাম পঙ্কজ কুমার সরকার (১৬)। সে উপজেলার খোকশাহাট গ্রামের সমীরন সরকারের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের খোকশাহাট গ্রামের আমজাদ হোসেনের বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করে রায়গঞ্জ থানার পুলিশ। গত শনিবার থেকে সে নিখোঁজ ছিল। পঙ্কজ অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত সন্দেহে বিক্ষুব্ধ গ্রামবাসী তার বন্ধু শরিফুল ইসলামের বাবা আবদুল মজিদের (৫৫) বাড়িতে অগ্নিসংযোগ করে।