সেপটিক ট্যাংক থেকে মৃতদেহ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কোটচাঁদপুরে অজ্ঞাতনামা (৩৮) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ফাদিলপুরে গ্রামের আবদুল ফাত্তাহর বাড়ির পেছনের শৌচাগারের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর জানান, সন্ধ্যা ছয়টার দিকে গ্রামবাসী ওই সেপটিক ট্যাংকের ভেতরে এক ব্যক্তির মৃতদেহ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দুই পা বাঁধা মৃতদেহটি উদ্ধার করে। দুর্বৃত্তরা অন্য কোনো স্থান থেকে তাঁকে ধরে এনে হত্যার পর ট্যাংকের ভেতরে ফেলে রেখে গেছে বলে তাঁরা ধারণা করছেন। আনুমানিক তিন থেকে চার দিন আগে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।