সেবা না পেয়ে ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা স্বাস্থ্য কমপেক্সে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবারও বহির্বিভাগে চিকিৎসাসেবা না পেয়ে অনেক রোগী ফিরে গেছেন।
সকালে উপজেলার বটতলী গ্রাম থেকে স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন নুরুল আবছার। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ছয় কিলোমটিার দূর থেকে অসুস্থ স্ত্রীকে নিয়ে এখানে এসেছি। আগে জানলে অন্য কোথাও যেতাম। রোগীদের ভোগান্তির কথা কেউ ভাবে না।’
গত মঙ্গলবার রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে ভাঙচুর ও হামলা হয়। এর প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মোস্তফা জামাল বলেন, জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
হাসপাতালে কর্মবিরতির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুফিদুল আলম জানান, শনিবার সমঝোতা বৈঠকে বিষয়টির সমাধান হবে আশা করি।