প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বরুড়ায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই উৎপাদিত ১০ মণ সেমাই জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন মিয়া। তিনি জানান, বনফুল সেমাইয়ের মনোগ্রাম, লোগোসহ প্যাকেট ব্যবহার করে ‘বর্ণফুল’ নাম দিয়ে সেমাই উৎপাদন করছিলেন উপজেলার পয়ালগাছা ইউনিয়নের মানিকসার গ্রামের বোরহান উদ্দিন। খবর পেয়ে গতকাল বেলা ১১টায় মানিকসার গ্রামের ওই সেমাই কারখানায় গিয়ে ১০ মণ সেমাই জব্দ করা হয়। তখন কারখানার মালিক বোরহান ঘটনাস্থলে ছিলেন না। তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা|