সেমাইয়ে ছত্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিসিক শিল্পনগরের রিয়াজ ফ্লাওয়ার মিলের ছত্রাক পড়ে থাকা ৫০ মণ সেমাই জব্দ করে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কুমিল্লা ফ্লাওয়ার মিলে নোংরা পরিবেশে সেমাই উৎপাদনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ও আমিমুল এহসান। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, রিয়াজ ফ্লাওয়ার মিলে লম্বা আকৃতির সেমাইয়ের মধ্যে ছত্রাক পড়েছে। এ রকম ৫০ মণ সেমাই জব্দ করে ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা|