সোতিজাল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদী থেকে গতকাল বুধবার অবৈধভাবে পোনা মাছ ধরার সোতিজাল ও বাঁশ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার ধানগড়া ইউনিয়নের চরতেলিজানা ও আটঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সোহেল মারুফ। এ সময় ২০০ ফুট সোতিজাল ও প্রায় ১ হাজার বাঁশ জব্দ করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। জাল পুড়িয়ে ফেলা হয় এবং বাঁশ কেটে টুকরা করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। অভিযানে উপস্থিত উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, স্থানীয় কিছু মানুষ নিষিদ্ধ সোতিজাল দিয়ে পোনা মাছ ধরছিল।