প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ১৪টি সোনার বার উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে এসব সোনার বার উদ্ধার করেন শুল্ক কর্মকর্তারা। বারগুলোর বাজারমূল্য ৭০ লাখ টাকা। এগুলোর ওজন এক কেজি ৬৩৩ গ্রাম। বিমানবন্দরে নিয়োজিত কাস্টম হাউসের সহকারী কমিশনার অথেলো চৌধুরী জানান, ওমানের রাজধানী মাসকট থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে করে সোনার বারগুলো নিয়ে এসেছিলেন গোলাম মুরশেদ ও মো. সবুজ। তাঁরা দুই জোড়া স্যান্ডেলের সঙ্গে সোনাগুলো আনেন।