সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শুক্রবার দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে আটটি সোনার বিস্কুট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস প্রিভেনটিভ দল। আবু বক্কর নামের ওই যাত্রী তাঁর পায়ুপথে লুকিয়ে সোনার বিস্কুটগুলো নিয়ে এসেছিলেন। এমিরেটসের একটি ফ্লাইটে গতকাল বিকেলে ঢাকায় আসেন আবু বক্কর। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহ হলে তাঁকে তল্লাশি করা হয় বলে জানান কাস্টমসের সহকারী কমিশনার রেজাউল করিম। পরে টয়লেটে নিয়ে তাঁর পায়ুপথ থেকে আটটি সোনার বিস্কুট বের করা হয়। ওই সোনার ওজন ৯২৮ গ্রাম। এ ছাড়া আবু বক্করের কাছ থেকে আরও ১০০ গ্রাম ওজনের সোনার গয়না উদ্ধার করা হয়। আবু বক্করের গ্রামের বাড়ি চট্টগ্রামে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।