সোনাগাজীতে ছাত্রীকে অপহরণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজীতে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা হয়েছে।
পারিবারিক সূত্রের ভাষ্যমতে, স্কুলে আসা-যাওয়ার পথে অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন মতিগঞ্জ বাজারের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারী মো. শাকিল (২২)। একপর্যায়ে ওই বখাটে যুবক বিয়ের প্রস্তাব দিলে তারা সেটা প্রত্যাখ্যান করে ও বিষয়টি শাকিলের পরিবারকে জানায়। গত রোববার বিকেলে স্কুল ছুটির পর ওই ছাত্রী বাড়ি ফেরার পথে শাকিলের নেতৃত্বে মতিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।
এ ঘটনায় গতকাল সোমবার ওই ছাত্রীর মা শাকিলসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দু-তিনজনকে আসামি করে সোনাগাজী থানায় মামলা করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. নবীর হোসেন বলেন, ওই ছাত্রীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।