সোনাগাজীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নে গত রোববার রাতে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে (৪০) ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গত রোববার রাতে এক গৃহবধূ (৩৫) শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে ওই ব্যক্তি তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই নারীর চিৎকারে বাড়ি ও আশপাশের লোকজন ছুটে এসে ওই ব্যক্তিকে ধরে ফেলেন। এরপর ওই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে বেঁধে রাখা হয়। পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোনাগাজী থানায় মামলা করেছেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।