সোনাগাজীতে পৃথক সংঘর্ষে যুবলীগের ৬ কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে পৃথক সংঘর্ষে যুবলীগের ছয় কর্মী আহত হয়েছেন। তাঁদের ফেনী ও সোনাগাজী হাসপাতালে ভর্তির পর একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও দলীয় সূত্র জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় সোনাগাজী পৌরসভার তুলাতলী এলাকায় দুর্বৃত্তরা স্থানীয় ওয়ার্ড যুবলীগের সহসভাপতি সোহেল কামাল ওরফে স্বপনকে (২৭) এলোপাতািড় কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে স্থানীয় যুবলীগের কর্মীরা এলাকায় প্রতিপক্ষের তিন-চারটি দোকান ভাঙচুর করেন।