সোনাগাজীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ
ফেনীর সোনাগাজীতে গত সোমবার রাতে এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে সোনাগাজী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার কোর্ট এলাকায় প্রতিবন্ধী কিশোরীকে ঘরে রেখে তার মা পাশের বাসায় যান। এ সময় এলাকার বখাটে আকবর ও তার সহযোগী রাসেল ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করে। ওই কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বখাটে আকবরকে হাতেনাতে ধরে ফেলেন। কিন্তু আকবর ও রাসেল কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে রাতেই আকবর ও রাসেলকে আসামি করে মামলা করেন।
মামলা তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার ফেনী সদর হাসপাতালে ওই কিশোরীর শারীরিক পরীক্ষা করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।