সোনাগাজীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার কুঠিরহাট বাজারে মো. আনোয়ার হোসেন ভূঞা (৩৫) নামে বিএনপির এক নেতাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তিনি চরমজলিশপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি।
পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল বুধবার সকালে আনোয়ার হোসেন ভূঞা কুঠিরহাট বাজারে যান। বেলা ১১টার দিকে তাঁকে একা পেয়ে যুবলীগের স্থানীয় নেতা ফারুকসহ ১০-১২ জনের একদল সন্ত্রাসী হামলা করে। এ সময় সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে হাত-পা ভেঙে ও কুপিয়ে আহত করে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন সেখান থেকে তাঁকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ছরোয়ার জাহান জানান, আহত আনোয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
চরমজলিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভপতি আবুল হোসেন বলেন, ‘আনোয়ার একজন সন্ত্রাসী। কিছুদিন আগে সে স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগ কর্মীদের মারধর করেছে। সে কারণে গতকাল যুবলীগ কর্মীরা তাকে সামান্য মারধর করেছে।’