প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলম ভূঞাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা সদরের পশ্চিম বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।
যুবদলের নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে ক্ষুব্ধ নেতা-কর্মীরা রাতে সোনাগাজী উপজেলা সদরের পশ্চিম বাজারে কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ভয়ে বাজারের দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বলেন, খুরশিদ আলমের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস ও নাশকতার অভিযোগে ২০টির বেশি মামলা রয়েছে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শামছুল আলম সরকার গতকাল রাত সাড়ে নয়টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ফেনী থেকে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।