সোনাগাজীতে সন্ত্রাসী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজীর জলদস্যু বশর বাহিনীর প্রধান ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আবুল বশরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার উপজেলার চরচান্দিয়ার ভূঞার বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আবুল বশরের বাড়ি ভূঞার বাজার এলাকায়।
পুলিশ জানায়, গতকাল খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ভূঞার বাজারের একটি চায়ের দোকান থেকে বশরকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় একাধিক মামলা আছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুল মোস্তফা জানান, ১৩ ডিসেম্বর এক প্রবাসীকে কুপিয়ে মালামাল লুটের ঘটনায় দায়ের করা মামলায় বশরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।