প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাজারের একটি সোনার দোকানে গত মঙ্গলবার রাতে চুরি হয়েছে। দোকানের মালিক রমেন কর্মকার বলেন, গতকাল বুধবার সকাল নয়টার দিকে দোকান খুলতে এসে চুরির বিষয়টি ধরা পড়ে। এ বিষয়ে তিনি রায়গঞ্জ থানায় অভিযোগ করেছেন। এলাকাবাসী ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চোরেরা ধানগড়া বাজারের স্বর্ণা জুয়েলার্সে তালা ভেঙে ভেতরে ঢুকে টাকাসহ সোনার গয়না নিয়ে যায়। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।