সোনার বার ও কয়েনসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের কুশল্লারবাগ এলাকা থেকে দুটি সোনার বার ও তিনটি কয়েনসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন জেলার চাটখিল পৌরসভার বীমপুর এলাকার হাবিবুর রহমান, দৌলতপুর এলাকার মো. সোহাগ ও অটোরিকশাচালক আবুল কালাম। এঁদের কাছ থেকে পুলিশ ১২ ভরি ১৩ আনা ওজনের দুটি সোনার বার, দুই ভরি পাঁচ পয়েন্ট ওজনের তিনটি কয়েন এবং কয়েকটি চেইন, নেকলেসসহ ৩৪ ভরি ১৩ আনা সোনা উদ্ধার করে।
পুলিশের ভাষ্যমতে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা সোনাইমুড়ী-চাটখিল সড়কের কুশল্লারবাগ এলাকায় দাঁড়িয়ে থাকতে দেখে টহল পুলিশের সন্দেহ হয়। তাঁরা অটোরিকশার দুই যাত্রীকে সন্দেহ করে গন্তব্য জানতে চাইলে কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। পরে তাঁদের দেহ তল্লাশি করে ওই সোনা উদ্ধার করা হয়।