প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ থেকে গতকাল শনিবার রাতে ২৪টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মাইনুল খান সাংবাদিকদের জানান, ওই উড়োজাহাজটি গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে দুবাই থেকে শাহজালাল বিমানবন্দরে নামে। রাত নয়টার দিকে চট্টগ্রাম হয়ে দুবাইয়ের উদ্দেশে যাওয়ার জন্য উড়োজাহাজটিকে প্রকৌশল হ্যাংগার এলাকায় রাখা হয়। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা উড়োজাহাজটিতে অভিযান চালান। উড়োজাহাজের একটি আসনে লুকানো অবস্থায় ওই সোনার বারগুলো উদ্ধার করা হয়।