সোনার বারসহ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল সকালে ৬৯৬ গ্রাম সোনার বারসহ মুহাম্মদ ইদ্রিস নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম পরিচালক এস এম সোহেল রহমানের পাঠানো খুদে বার্তায় বলা হয়, সকাল সাড়ে আটটার দিকে ওমানের মাসকট থেকে এয়ার অ্যারাবিয়ার একটি উড়োজাহাজে ইদ্রিস শারজা হয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। তিনি বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক কর্মকর্তারা ইদ্রিসকে সন্দেহভাজন হিসেবে আটক করেন। তার ব্যাগে তল্লাশি চালিয়ে ছয়টি সোনার বার উদ্ধার করা হয়। নিজস্ব প্রতিবেদক|