সোনার বারসহ এক বিমানযাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শুক্রবার সকালে পায়ুপথে আনা ছয়টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দরে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক যাত্রীর নাম তাসলিম হোসেন (২৯)।
এপিবিএন সূত্র জানায়, গতকাল শুক্রবার সকাল ছয়টার দিকে মালয়েশিয়া থেকে একটি উড়োজাহাজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই উড়োজাহাজে আসা যাত্রী তাসলিম হোসেন গ্রিন চ্যানেল পার হয়ে ক্যানপি এলাকা অতিক্রম করার সময় তাঁকে সন্দেহ হয় এপিবিএনের। জিজ্ঞাসাবাদে তাসলিম তাঁর কাছে একটি সোনার বার আছে বলে এপিবিএনকে জানান। এরপর তাঁকে বিমানবন্দরে কর্মরত সহকারী পুলিশ সুপার কার্যালয়ে নিয়েতল্লাশির পর তাঁর পায়ুপথে ১০০ গ্রাম ওজনের ছয়টি সোনার বার পাওয়া যায়। এ সময় সেগুলো উদ্ধার করা হয়। তাসলিমের বাবার নাম ফজলুর রহমান। গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামে।