প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তের লক্ষ্মীদাড়ি এলাকা থেকে গতকাল বুধবার বিকেলে বিজিবি সদস্যরা ভারতে পাচারের সময় দুটি সোনার বারসহ ইউছুপ আলী গাজী (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে। সাতক্ষীরার ৩৮ বিজিবির ভোমরা ক্যাম্পের সুবেদার গোলাম সরোয়ার বলেন, গতকাল গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ভোমরা সীমান্তের লক্ষ্মীদাড়ি এলাকায় অপেক্ষা করতে থাকেন। এ সময় সন্দেহভাজন হিসেবে ইউছুপ আলীকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে সোনার বার দুটি উদ্ধার করা হয়।