প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থেকে চারটি সোনার বারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম জাহাঙ্গীর আলম (৩৭)। গত শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ সোনাপাহাড় এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, বাসে তল্লাশিকালে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির কোমর থেকে চারটি সোনার বার উদ্ধার করা হয়। প্রতিটির ওজন ১০ গ্রাম। এ ঘটনায় মামলার পর গতকাল বিকেলে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।