সোনার বারসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট এলাকা থেকে গত বুধবার সোনার বারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই দুজনকে পুলিশ গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার পিরোজপুর গ্রামের রবিউল ইসলাম (২৪) ও মেহেরপুর পৌর এলাকার মাসুদ রানা (২৫)। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, বুধবার বিকেলে রবিউল ও মাসুদ মোটরসাইকেলে করে মেহেরপুর থেকে কাজিপুর এলাকার দিকে যাচ্ছিলেন। গতিবিধি সন্দেহজনক মনে হলে বালিয়াঘাট সড়কে পুলিশ তাঁদের থামিয়ে তল্লাশি করেন। এ সময় তাঁদের কাছ থেকে ১০ ভরি ওজনের সোনার একটি বার উদ্ধার করা হয়।