প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে দুটি সোনার বারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মো. মহসিন (৩২) ও মো. খালেক (৩৫)। গত মঙ্গলবার রাতে নগরের আকবর শাহ থানার ইস্পাহানি রেলক্রসিং গেট থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হওয়া বারগুলোর মূল্য প্রায় নয় লাখ টাকা। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ প্রথম আলোকে জানান, রেলক্রসিং এলাকায় সন্দেহজনক ঘোরাঘুরির সময় পুলিশ ওই দুজনকে তল্লাশি করে। এ সময় তাঁদের কাছ থেকে দুটি সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় চোরাচালান আইনে দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।