সোনারগাঁয়ে কলেজছাত্রকে অপহরণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে মাহমুদুল হাসান (১৭) নামের এক কলেজছাত্র অপহৃত হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। গতকাল বুধবার ছেলেটির পরিবারের কাছে মুঠোফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
সোনারগাঁ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ বলেন, মাহমুদুল হাসান সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামের সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজের) কর্মচারী মহিউদ্দিন মিয়ার ছেলে।