সোনারগাঁয়ে গাড়ি ভাঙচুরের ঘটনায় দুটি মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ট্রিপরদী এলাকায় গত শনিবার বাসচাপায় এক পোশাকশ্রমিক নিহত এবং এ ঘটনায় যানবাহনে আগুন, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে তিনটি মামলা হয়েছে। গতকাল রোববার সোনারগাঁ থানায় মামলাগুলো করা হয়।
একটি মামলার বাদী সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেন। তিনি সরকারি কাজে বাধা, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনেছেন। আরেকটি মামলা করেছেন দোয়েল পরিবহন সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক গোলজার হোসেন। এ মামলাতেও যানবাহন ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। তৃতীয় মামলাটি নিহত আমান হাওলাদারের (১৯) বড় ভাই এমরান হাওলাদারের। তিনি তাঁর ভাইকে হত্যার অভিযোগে স্বদেশ পরিবহনের বাসচালককে আসামি করেছেন।