সোনালী ব্যাংকের জিএমের বিরুদ্ধে মামলা হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) ননীগোপাল নাথের বিরুদ্ধে ‘নন-সাবমিশন’ মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হল-মার্ক গ্রুপের অর্থ আত্মসাতের ঘটনায় করা মামলার আসামি তিনি।
গতকাল সোমবার কমিশন এ মামলার অনুমোদন দিয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। তিনি বলেন, শিগগিরই অনুসন্ধান কর্মকর্তা সংশ্লিষ্ট থানায় এ মামলা করবেন।
সূত্র বলেছে, ২০১২ সালে ননীগোপাল নাথের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। প্রাথমিক অনুসন্ধানের পর নির্ধারিত সময়ে যাবতীয় সম্পদের হিসাব চেয়ে তাঁকে সম্পদ বিবরণী নোটিশ দেওয়া হয়। কিন্তু নোটিশ গ্রহণ করেও নির্ধারিত সময়ের মধ্যে কমিশনে সম্পদের হিসাব দেননি তিনি।