সোয়া এক কেজি সোনা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সোয়া এক কেজি সোনাসহ জিয়াউর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এই সোনার দাম প্রায় ৬৫ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, মালয়েশিয়ান এয়ারলাইনসে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকায় আসেন জিয়াউর। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক গোয়েন্দারা তাঁর হাতব্যাগ থেকে এক কেজি ৭৩ গ্রাম ওজনের সোনা এবং ১০০ গ্রাম ওজনের সোনার অলংকার উদ্ধার করেন। তাঁর বাড়ি মুন্সিগঞ্জে। তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।