সৌদি আরবে খুনের আসামি সুনামগঞ্জে আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে আফগান নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত এক আসামিকে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রাম থেকে আইয়ুব আলী (৩৬) নামের ওই ব্যক্তিকে গত বুধবার সন্ধ্যায় আটক করে র্যাব। তাঁর বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামে।
র্যাব জানায়, আইয়ুব আলী ২০১০ সালে সৌদি আরবে আফগান নাগরিক নূর হোসেন হত্যাকাণ্ডের প্রধান আসামি। ঘটনার পর দেশে এসে তিনি নিজেকে ‘সারোয়ার আলী’ বলে পরিচয় দেন। পাশাপাশি আইয়ুব আলী মারা গছেন মর্মে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে একটি মৃত্যুসনদ নেন। একইভাবে তিনি সেখান থেকে সারোয়ার আলীর জন্মসনদ সংগ্রহ করেন।