সৈকতে পরিত্যক্ত বস্তায় এক লাখ ইয়াবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল সৈকত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এক লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার ভোরে এই ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবি সূত্র জানায়, বিজিবির একটি টহল দল সাবরাং খুরেরমূখ সীমান্তচৌকি-সংলগ্ন এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় তারা মুন্ডার ডেইল সৈকতে সন্দেহভাজন কয়েক ব্যক্তিকে দেখতে পায়। বিজিবির টহল দলকে দেখে ওই ব্যক্তিরা পালিয়ে যায়। ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা পাওয়া যায়। বস্তার ভেতরে এক লাখ ইয়াবা বড়ি মিলেছে। এর আনুমানিক মূল্য তিন কোটি টাকা।

উদ্ধার করা ইয়াবার বড়ি ধ্বংস করা হবে বলে জানিয়েছে বিজিবি।