সৈনিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাশ থেকে গতকাল শনিবার সকালে সেনাবাহিনীর এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই সেনাসদস্যের নাম লুপুরাম রায় (২৬)।
সৈয়দপুর রেলওয়ে থানা-পুলিশ জানায়, সকালে শহরের বানিয়াপাড়া এলাকায় সৈয়দপুর-পার্বতীপুর রেলপথের পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এর আগে রেললাইনের পাশে সেনাসদস্যের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সৈয়দপুর সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সৈয়দপুর রেলওয়ে থানার ওসি সাজু মিয়া জানান, নিহত সেনাসদস্যের বাড়ি নীলফামারী সদরের দারোয়ানী জয়চন্দ্রী গ্রামে। তাঁর বাবার নাম ভূপতী কুমার রায়। তিনি যশোর সেনানিবাসে ৩২ই বেঙ্গল ‘এ’ কোম্পানিতে সৈনিক পদে কর্মরত ছিলেন। তিনি ৪ সেপ্টেম্বর ১০ দিনের ছুটিতে বাড়ি আসেন।