সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ২০ দলকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর শহরে পরপর দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় ২০-দলীয় জোটকে ফাঁসানোর চেষ্টা চলছে। গতকাল শুক্রবার সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি এক সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আবদুর গফুর সরকার। তিনি বলেন, স্থানীয় সাংসদ শওকত চৌধুরী জাতীয় সংসদে তাঁর দেওয়া বিবৃতিতে মিথ্যাচার করে বলেছেন, সৈয়দপুর শহরে ২৫ ও ২৬ জানুয়ারি হওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় ২০-দলীয় জোটের হাত রয়েছে। সাংসদের এই ষড়যন্ত্রমূলক বক্তব্যে তাঁরা আতঙ্কিত। শান্তিপ্রিয় মানুষের শহর সৈয়দপুরকে অশান্ত করার পাঁয়তারা শুরু হয়েছে।
সংবাদ সম্মেলনে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আমজাদ হোসেন সরকার বলেন, ‘সৈয়দপুরে আমরা বাঙালি-অবাঙালি মিলেমিশে বাস করছি। এখানে কোনো রাজনৈতিক হানাহানি নেই। কিন্তু কী কারণে ওই অগ্নিকাণ্ডকে নিয়ে রাজনীতি হচ্ছে, তা আমাদের বোধগম্য নয়।