সৈয়দপুরে ছাত্রী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এক মাদ্রাসাছাত্রী (১২) বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার ঝাউপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার মেয়েটির বাবা বলেন, তাঁর মেয়ে একটি মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়ে। তাঁর মেয়ে সিপাইগঞ্জ বাজারে পাটশাক বিক্রি করতে গিয়েছিল। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মেয়েটিকে তাড়া করে এক তরুণ। তাড়া খেয়ে মেয়েটি দৌড়াতে দৌড়াতে রাস্তার পাশের এক পাটখেতে ঢুকে পড়লে সেখানে মেয়েটিকে ধর্ষণ করে ওই তরুণ পালিয়ে যায়। চিৎকার শুনে গ্রামবাসী তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে ভর্তি করায়।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।