সৈয়দপুরে এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় পিটুনিতে আহত শমসের আলী (৬৫) নামের এক ব্যক্তি গতকাল রোববার মারা গেছেন।
পুলিশ জানায়, উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বালাপাড়া গ্রামে বাড়ির ল্যাট্টিনের ময়লা পরিষ্কার করাকে কেন্দ্র করে গত শুক্রবার চাচা শমসের আলীর সঙ্গে তাঁর ভাতিজাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজাদের মারধরে শমসের গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাঁকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল সকালে তিনি মারা যান। ওসি আমিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।