সৈয়দপুরে এক রাতে ছয় দোকানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার একটি বাজারের ছয়টি দোকানে চুরি হয়েছে। গত শনিবার দিবাগত গভীর রাতে একদল চোর তালা ভেঙে টাকা ও মালামাল নিয়ে যায়।
সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড় এলাকায় ওই বাজার। নাম মতির বাজার। ওই এলাকার বাসিন্দা রইচ উদ্দিন জানান, রাত তিনটার দিকে কে বা কারা তাঁর বিপণিবিতানের তিনটি দোকানের তালা ভাঙে। পরে দুর্বৃত্তরা আরও একাধিক দোকানের তালা ভাঙে। সব মিলিয়ে ছয়টি দোকানের মালামাল ও নগদ অর্থ লুট করে চোরের দল।
সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, ঘটনাটি চুরির। এর সঙ্গে যারা জড়িত তাদের খোঁজা হচ্ছে। তবে এ নিয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।