সৈয়দপুরে একজনের ডিলারশিপ বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়মের অভিযোগে গতকাল মঙ্গলবার উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের মেসার্স আবদুল মালেক ট্রেডার্সের ডিলারশিপ বাতিল করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ডিলার ছিলেন মেসার্স আবদুল মালেক ট্রেডার্সের মালিক আবদুল মালেক। গতকাল সকালে ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ৪৬৮ জন কার্ডধারীকে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু ওই ডিলার প্রত্যেক কার্ডধারীকে আড়াই থেকে তিন কেজি হারে চাল কম দেন। বিষয়টি নজরে পড়লে ক্ষতিগ্রস্তরা ক্ষিপ্ত হয়ে ইউএনও বরাবরে অভিযোগ করেন।
ডিলার মালেক বলেন, ‘বস্তা ছেঁড়া থাকার কারণে চাল কম হতে পারে।’
ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, ‘ওই ডিলারের লাইসেন্স বাতিল করা হয়েছে।’