সৈয়দপুরে চুরির মামলায় ইউপি সদস্য প্রার্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গরু চুরির মামলায় গতকাল মঙ্গলবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য প্রার্থী মো. সাইদুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাইদুল ৪ জুন অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য প্রার্থী ছিলেন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাইদুলের বিরুদ্ধে সৈয়দপুরসহ আশপাশের বিভিন্ন থানায় অর্ধশত গরু চুরির মামলা রয়েছে। সম্প্রতি দিনাজপুরের খানসামা ও চিরিরবন্দর থানায় দায়ের হওয়া দুটি গরু চুরির মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানা তামিল করতে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, সাইদুলকে প্রার্থী নয়, একজন পলাতক আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।