সৈয়দপুরে জামায়াতের চার নেতাসহ গ্রেপ্তার ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে পুলিশের বিশেষ অভিযানে জামায়াতে ইসলামীর চার নেতাসহ বিভিন্ন মামলার ৩০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত সৈয়দপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমানের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার খাতামধুপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল আলিম, বাঙালিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি জয়নাল আবেদীন, সৈয়দপুর শহর শাখার সাবেক আমির আব্দুস সামাদ আজাদ ও পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আকতার হোসেন। বাকি গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন বিভিন্ন মামলার পলাতক আসামি, ছিঁচকে চোর ও মাদকসেবী।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।