সৈয়দপুরে দুজনের ডিলারশিপ বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে ১০ টাকা মূল্যের ফেয়ার প্রাইজের চাল ওজনে কম দেওয়ায় দুজনের ডিলারশিপ বাতিল ও জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা খাদ্য কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলার খাতামধুপুর ইউনিয়নের স্বল্প মূল্যের চাল বিক্রির ডিলার হাসিনা বেগম ও কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সৌরভ হোসেন ওজনে কম দেন। উপজেলা ইউএনও ওজনে কম দেওয়ার বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন। পরে তাঁদের ডিলারশিপ বাতিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী।