সৈয়দপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এক মামলায় তিন মাসের কারাদণ্ডপ্রাপ্ত রাব্বী (২৮) নামের এক আসামিকে গতকাল সোমবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি শহরের চাঁদনগর এলাকায়। সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, রাব্বী পুলিশের দায়ের করা মামলার সাজাপ্রাপ্ত আসামি। তাঁর অনুপস্থিতিতে তাঁকে তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন আদালত। গতকাল বিকেলে তিনি নিজ বাড়ি ফিরে চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। গুরুতর আহত অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যার সরকারি হাসপাতালে ভর্তি হন। পরে হাসপাতালে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।