সৈয়দপুরে স্বামীর ফাঁসির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গৃহবধূ আশা সিংহানিয়াকে (৩০) হত্যার অভিযোগে স্বামী বাবেলী সিংহানিয়ার ফাঁসির দাবিতে গতকাল বুধবার বিকেলে মানববন্ধন হয়েছে। আশার পরিবারের সদস্যরা ওই মানববন্ধন করেন।

সৈয়দপুর শহরের মাড়োয়ারিপট্টি এলাকায় শহীদ টি আর সড়কে বিকেল তিনটা থেকে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন হয়। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আশার বড় ভাই দিলীপ আগরওয়ালা, বোন কৃষ্ণা দেবী, চান্দা দেবী, কিরণ দেবী, ভগ্নিপতি প্রদীপ আগরওয়ালা প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, আশার স্বামী যৌতুক হিসেবে ১০ লাখ টাকা দাবি করেছিলেন, তা দিতে না পারায় আশাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাঁরা হত্যাকারী বাবেলীর ফাঁসি দাবি করেন। এ ছাড়া শ্বশুরবাড়ির সব সদস্যকে গ্রেপ্তারের দাবি জানান।

প্রসঙ্গত, আশার লাশ গত মঙ্গলবার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। আশাকে হত্যার অভিযোগে তাঁর স্বামীকে ওই দিনই গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আশার বড় ভাই দিলীপ ভগ্নিপতি বাবেলীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।