সোনা-ওষুধ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শনিবার পৃথক দুটি ঘটনায় এক কেজি সোনা ও তিন হাজার আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়েছে। জব্দ হওয়া সোনার মূল্য ১ কোটি টাকা ও ওষুধের মূল্য ৭০ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, দুপুরে বিমানবন্দরের কার্গো গুদাম থেকে ১ কেজি ওজনের একটি সোনার বার জব্দ করা হয়। একটি রাইস কুকারের ভেতর বারটি লুকিয়ে রাখা হয়েছিল। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের রিফাত ফ্যাশন নামের একটি প্রতিষ্ঠানের নামে গতকাল হংকং থেকে এটি ঢাকায় আসে।
বেলা দেড়টার দিকে বিমানবন্দরে বৈদেশিক পোস্ট অফিস থেকে আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ করে শুল্ক কর্তৃপক্ষ। উত্তরা এলাকার ৪ নম্বর সেক্টরের সোনিয়া নামে একজনের প্রাপক উল্লেখ করে পৃথক দুটি বাক্সে এসব ওষুধ আনা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে ওষুধগুলো জব্দ করা হয়।