সোনাগাজীতে অস্ত্র উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের একটি বাড়ি থেকে গত সোমবার রাতে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশ যুবলীগের নেতা ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছেরাজুল হক ওরফে পিচ্ছি সবুজ ওরফে গুরা মিয়ার ঘরে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছেরাজুল হক পালিয়ে যান। পরে পুলিশ তাঁর শয়নকক্ষের বালিশের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি ম্যাগজিন ও একটি রামদা উদ্ধার করে।
এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দিন মজুমদার সোনাগাজী মডেল থানায় ছেরাজুল হককে আসামি করে অস্ত্র আইনে মামলা করেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মামলার সত্যতা নিশ্চিত করেছেন।