সোনাগাজীতে এক রাতে দুই বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের উত্তর চর চান্দিয়া ও মধ্যম চর চান্দিয়া গ্রামে এক রাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে।

চর চান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ও এলাকাবাসীর ভাষ্যমতে, গত রোববার রাতে ইউনিয়নের উত্তর চর চান্দিয়া গ্রামের ব্যবসায়ী মো. সুমন মোল্লার বাড়িতে ১০-১২ জন মুখোশধারী ডাকাত হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।

এদিকে একই রাতে মধ্যম চর চান্দিয়া গ্রামের কাজল মিয়ার বাড়িতে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতেরা ওই বাড়ি থেকে স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক মামুন রহমান ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।