সোনাগাজীতে ডাকাতের হামলায় আহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজীতে গত মঙ্গলবার রাতে ডাকাতের হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পশ্চিম চরচান্দিয়া নবী উল্যার বাজার-সংলগ্ন আতর আলী সওদাগর বাড়িতে হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভাঙার চেষ্টা করলে বাড়ির লোকজন চিৎকার শুরু করেন। এ সময় ডাকাতেরা বেশ কয়েকটি গুলি ছোড়ে ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তাদের ছোড়া ককটেলের স্প্লিন্টারের আঘাতে আরিফ হোসেনসহ দুজন আহত হন।
সোনাগাজী থানার এসআই দীপঙ্কর রঞ্জন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ডাকাতদের ফেলে যাওয়া অস্ত্র ও শাবল উদ্ধার করে থানায় নিয়ে যান।
সোনাগাজী থানার ওসি মো. নবীর হোসেন জানান, এ ঘটনায় জিডি হয়েছে।