ফেনীর সোনাগাজীতে ১৭ বছরের এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার বিকেলে তরুণী নিজে বাদী হয়ে তিন যুবকের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় একটি অভিযোগ করেছে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন সৌদিপ্রবাসী আবুল হাসেমের ছেলে মো. তুহিন (২০) ও তাঁর দুই সহযোগী জিয়াউর রহমান (২০) ও বল্টন (২২)।
পুলিশ ও তরুণীর পরিবার সূত্রে জানা গেছে, সৌদিপ্রবাসী আবুল হাসেমের ছেলে মো. তুহিন (২০) দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করছিলেন। এ বিষয় নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশি বৈঠকও হয়ে ছিল। কিন্তু এতে কোনো লাভ হয়নি। গত মঙ্গলবার রাত দশটায় মো. তুহিন তাঁর দুই সহযোগীকে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। বখাটে তুহিনসহ তাঁর সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।