সোনাগাজীতে দুই বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের মহেশচর গ্রামে গত সোমবার রাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের হামলায় দুজন আহত হন।
এলাকাবাসী জানায়, ডাকাতেরা দরজা ভেঙে ওই দুই বাড়িতে প্রবেশ করে। এরপর ডাকাতেরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে আটকে রেখে মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী সিরাজুল ইসলাম বলেন, ডাকাতেরা তাঁর ঘর থেকে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার, ১৩ হাজার ও মুঠোফোন সেটসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা তাঁকে মারধর করে। তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
অপর ভুক্তভোগী রতন মিয়ার দাবি, ডাকাতেরা তাঁর ঘর থেকে এক ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। তাঁদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতেরা এয়ার আহম্মদ (৪০) নামের এক প্রতিবেশীকে কুপিয়ে আহত করে। তাঁকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনাগাজী থানার ওসি সৈয়দুল মোস্তফা জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।